• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কটিয়াদীতে করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

কটিয়াদীতে করোনায়
পুলিশ কর্মকর্তার মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-

করোনায় আক্রান্ত হয়ে কটিয়াদীতে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। কটিয়াদী মডেল থানার এসআই গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪৩) গত ২৭ জুলাই সকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। প্রথমে তার হৃদরোগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু তার দেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় জানা যায়, তিনি করোনা পজিটিভ ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিজ এলাকায় তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *