• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ বিতরণ

ভৈরবে মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ বিতরণ

# নিজস্ব প্রতিবেদক #

ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ ও কিছু বন্ধু মুক্তিযোদ্ধার নিজস্ব আর্থিক সহায়তায় দুঃস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন এবং পৌরসভার ১২টি ওয়ার্ডের অস্বচ্ছল ৭৭ জন মুক্তিযোদ্ধাদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া এই ত্রাণ বিতরণের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বাঁশগাড়ীর বীরমুক্তিযোদ্ধা আবু জাফর মোহাম্মদ সালেহ, শিবপুরের বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, কমলপুরের বীরমুক্তিযোদ্ধা শাহনেওয়াজ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, রাজাকাটার বীরমুক্তিযোদ্ধা রইছ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, ভৈরবপুরের বীরমুক্তিযোদ্ধা অহেদ উল্লাহ মিয়াসহ আরো অন্যান্য বীরমুক্তিযোদ্ধাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *