• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে বিধিনিষেধ অমান্য করায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ১০ ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা

ভৈরবে বিধিনিষেধ অমান্য করায়
ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য
উৎপাদন করায় ১০ ব্যক্তি
প্রতিষ্ঠানকে জরিমানা

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ ২৯ জুলাই বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক পরিধান না করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং মূল্য তালিকা না থাকায় ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫শ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক পরিধান না করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং মূল্য তালিকা না থাকায় ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
এছাড়া তিনি সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার জন্য অনুরোধ জানান।জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *