• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে কৃষক লীগের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

বৃক্ষরোপন করছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে কৃষক লীগের
বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জেলা কৃষক লীগের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। আজ ২৯ জুলাই বৃহস্পতিবার জেলা সদরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপন করে এ কর্মসূচী উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক। জেলা কৃষক লীগের সহ-সভাপতি নেছার উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় বৃক্ষরোপন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানাসহ অন্যান্য শিক্ষক ও কৃষক লীগ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ১০০টি চারা রোপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *