• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

শোক সংবাদ : মোখলেছুর রহমান ভূঁইয়া

শোক সংবাদ
মোখলেছুর রহমান ভূঁইয়া

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি তানভীর হায়দার ভূঞার শ্বশুড় কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান ভূঁইয়া (৭০) আর নেই। আজ ২৯ জুলাই বৃহস্পতিবার ভোর ৫টায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজিউন)। তিনি কটিয়াদী উপজেলার বনগ্রাম গ্রামের মৃত আ. হেকিম ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টায় বনগ্রাম ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আছাদুজ্জামান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *