• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে সিএনজির ধাক্কায় এক ব্যক্তি নিহত

ভৈরবে সিএনজির
ধাক্কায় এক ব্যক্তি নিহত

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। ২৮ জুলাই বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়ের ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে শম্ভুপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর বড়কান্দা গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে মো. নোয়াজ মিয়া (৫৮)।
এদিকে দুর্ঘটনার পর ঘাতক সিএনজি চালিত অটোরিকশাটি নোয়াজ মিয়াকে ধাক্কা দেয়ার পর দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসীর সহযোগীতায় নোয়াজ মিয়াকে আহত অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে বললে নেয়ার পথে ভৈরবে তিনি মারা যান। প্রচণ্ড বুকে চাপ খেয়েছে বলে পরিবার জানায়। বর্তমানে নিহতের মরদেহ তার বাড়িতেই রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *