ভৈরব কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় ৯ জনকে ৭ হাজার ৭শ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আজ ২৮ জুলাই বুধবার উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে ঘোরাঘুরি, স্বাস্থ্যবিধি অমান্য করা ও মাস্ক পরিধান না করায় ৯ জনকে ৭ হাজার ৭শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা বলেন, সরকারি নির্দেশনা মানতে মানুষের মধ্যে বেশি উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। লকডাউনের মধ্যেও মানুষ সরকারি নির্দেশনা মানছেন না। বিভিন্ন অজুহাতে মানুষ রাস্তায় বের হচ্ছে। যদি কেউ জরুরি কাজ ছাড়া রাস্তায় বের হচ্ছে এমন সব ব্যক্তিদের আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করছি। বুধবার সরকারি নির্দেশনা অমান্য করায় ৯ জনকে মোট ৭ হাজার ৭শ টাকা জরিমানা করি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন ভৈরব থানা পুলিশ। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।