• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে বিধিনিষেধ অমান্য করায় ১৮ ব্যক্তি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভৈরবে বিধিনিষেধ অমান্য
করায় ১৮ ব্যক্তি প্রতিষ্ঠানকে
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১২ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে ৩০ হাজার ৬শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২৮ জুলাই বুধবার উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক পরিধান না করায় ১২ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে ৩০ হাজার ৬শ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। আজ বুধবার সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক পরিধান না করায় ১২ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে ৩০ হাজার ৬শ টাকা জরিমানা করি।
এছাড়া তিনি সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার জন্য অনুরোধ জানান।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *