• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে কোন করোনা রোগী নেই

কিশোরগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত এলাকা গৌরাঙ্গবাজারের মঙ্গলবারের দুপুরের দৃশ্য। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে কোন করোনা রোগী নেই

# মোস্তফা কামাল #

করোনার উপসর্গ সন্দেহে বিভিন্ন রোগীর দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হলেও কিশোরগঞ্জে আজ মঙ্গলবার (৭ এপ্রিল)  দুপুর পর্যন্ত কোন করোনা রোগীর অস্তিত্ব পাওয়া যায়নি। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর পর্যন্ত আইইডিসিআর থেকে ১৪ জনের নমুনার পরীক্ষার ফল পাওয়া গেছে। এদের কারো দেহেই করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। তিনি জানিয়েছেন প্রথমে ৬ জনের পাওয়া নমুনায় করোনা ভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি। আর আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আরো ৮ জনের নমুনাতেও কোন লক্ষণ পাওয়া যায়নি। তবে আরো ১৬ জনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর-এ রয়েছে।
এদিকে কিশোরগঞ্জকে করোনার সংক্রমণ থেকে রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সেনা সদস্য, এপিবিএনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ মঙ্গলবার জেলা শহরে এযাবতকালের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওষুধের দোকান ছাড়া মুদির দোকানও দুপুরের মধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে। রাস্তায় চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাধারণ মানুষও এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *