• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ঋষি সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

ভৈরবে ঋষি সম্প্রদায়ের
মাঝে প্রধানমন্ত্রীর উপহার
খাদ্য সামগ্রী বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ঋষি সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২৮ জুলাই বুধবার উপজেলা পরিষদ চত্বরে ভৈরব পৌর শহরের ঋষি পট্টি এলাকার ঋষি সম্প্রদায়ের ৬০ জন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মনোয়ারা বেগম। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে বাজার বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়ে ভৈরব বাজার এলাকার ঋষি সম্প্রদায়ের লোকজন। বুধবার ঋষি সম্প্রদায়ের হতদরিদ্র ৬০টি পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ খাদ্য সামগ্রী বিতরণে ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *