• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভয় নয়, মানুষের মাঝে সচেতনতা তৈরিতে মাঠে ভৈরবের ইউএনও লুবনা

ভয় নয়, মানুষের মাঝে
সচেতনতা তৈরিতে মাঠে
ভৈরবের ইউএনও লুবনা

# আফসার হোসেন তূর্জা :-

বৈশ্বিক মহামারি করোনার এই ভয়াবহতার মধ্যে ভৈরব উপজেলাকে করোনামুক্ত রাখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ-বৃষ্টি উপেক্ষা করে বিরতিহীন ছুটে চলেছেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। ভয় নয়, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে মাঠে কাজ করে যাচ্ছেন তিনি।
এছাড়া উপজেলার বিভিন্ন জনপদে ছুটে যাচ্ছেন কর্মহীন, হতদরিদ্র-দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পৌঁছে দিতে। কোন অসহায় মানুষকে দেখলে দিচ্ছেন ত্রাণ সহায়তা এবং মানবিক সহায়তা নিয়ে মধ্যবিত্তদের বাড়িতে ছুটে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা ফারজানা।
কখনো কখনো ছুটে যাচ্ছেন হাট-বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আবার কখনো কখনো বা ছুটে যাচ্ছেন বিভিন্ন মিল-ফ্যাক্টরিতে কাজ বন্ধ রাখার তদারকিতে। এভাবেই দিন রাত লড়াই করে চলেছেন অদৃশ্য এই করোনা ভাইরাসের বিরুদ্ধে।
একদিকে যেমন তিনি মানবিক আবার অন্যদিকে করোনাকালে যারা সরকারি নির্দেশনা অম্যান্য করছেন তাদের কাছে তিনি আবার কঠোর ইউএনও। সাধারণ মানুষকে সরকারি নির্দেশনার বিষয়ে অবগত করতে তার চেষ্টার যেন কোন ত্রুটি নেই।
এই উপজেলার মানুষকে নিরাপদ রাখতে দিন-রাত কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। তবে কোন প্রকার বল প্রয়োগ করে নয়, মানুষকে সচেতন করে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দিন-রাত শ্রম দিয়ে যাচ্ছেন মাঠ প্রশাসনের এই কর্মকর্তা।
ভৈরবে করোনার বিস্তার ঠেকাতে বিদেশ ফেরতসহ বিভিন্ন জেলা থেকে আগত লোকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন তিনি। এছাড়া ৩৩৩ এ কল পেলে ছুটে যান সে পরিবারকে খাদ্য সহায়তা দিতে।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে মাঠে আছি একটা লক্ষ্য নিয়েই। সেটা হলো ভৈরবের মানুষকে নিরাপদে রাখা। আমাদের সব প্রচেষ্টা তখনই স্বার্থক হবে যখন ভৈরবের মানুষ নিরাপদ থাকবে। করোনামুক্ত থাকবে ভৈরব উপজেলা। তিনি সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্ধকার গুছিয়ে একদিন আলোর মুখ দেখবে সবাই। সেদিনের অপেক্ষায় আছি। এছাড়া সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *