• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ভৈরবে অজ্ঞাত
যুবকের লাশ উদ্ধার

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে ভৈরব নৌ-থানা পুলিশ। আজ ২৭ জুলাই মঙ্গলবার সকালে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের কালী নদী থেকে ওই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুরে মেঘনার অববাহিকার কালী নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে আসে। লাশের পড়নে হাফহাতা সাদা-কলো রংয়ের গেঞ্জি ও চেক লুঙ্গি পরিহিত ছিল। মুখে ফ্রেন্স কাইটিং দাড়ি ছিল।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নৌ-পুলিশ অজ্ঞাত নামা যুবকের মরদেহ উদ্ধার করে। তার আনুমানিক বয়স হবে ৪০ বছর। মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *