• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের ১৩ উপজেলায় সরকারের অর্থ-খাদ্য সহায়তা

কিশোরগঞ্জের ১৩ উপজেলায়
সরকারের অর্থ-খাদ্য সহায়তা

# মোস্তফা কামাল #

চলমান করোনা সঙ্কটে কিশোরগঞ্জের ৭টি উপজেলায় বিভিন্ন পর্যায়ের নিম্ন আয়ের পরিবারের মাঝে ৬ এপ্রিল সোমবার সরকারের বরাদ্দকৃত খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদর উপজেলার ৮৯টি পরিবারের মাঝে ৮৯০ কেজি চাল ও ২৪ হাজার ৪৭৫ টাকা, হোসেনপুরে ৮০টি পরিবারের মাঝে ৮০০ কেজি চাল ও ২২ হাজার টাকা, কটিয়াদীতে ৩৫টি পরিবারের মাঝে ৩৫০ কেজি চাল ও ৯ হাজার ৬২৫ টাকা, করিমগঞ্জে ১৮টি পরিবারের মাঝে ১৮০ কেজি চাল ও ৪ হাজার ৯৫০ টাকা, মিঠামইনে ৪৫টি পরিবারের মাঝে ৪৫০ কেজি চাল ও ১২ হাজার ৩৭৫ টাকা, অষ্টগ্রামে ৩০টি পরিবারের মাঝে ৩০০ কেজি চাল ও ৮ হাজার ২৫০ টাকা, নিকলীতে ৫৪টি পরিবারের মাঝে ৫৪০ কেজি চাল ও ১ হাজার ৪৮৫ টাকা বিতরণ করা হয়েছে। অর্থাৎ, মোট ৩৫১টি পরিবারের মাঝে ৩ টন ৫১০ কেজি চাল ও ৯৬ হাজার ৫২৫ টাকা বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *