• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

পাকুন্দিয়ায় প্রেসক্লাবের নতুন
কমিটির দায়িত্ব গ্রহণ

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের নব-গঠিত কার্যনির্বাহী পরিষদ দায়িত্বভার গ্রহণ করেছে। আজ ২৭ জুলাই মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেন।
প্রেসক্লাবের পূর্বের কমিটির সভাপতি এমএ রশীদ ভূঁইয়া নব-গঠিত কমিটির সভাপতি আছাদুজ্জামান খন্দকার ও সাধারণ সম্পাদক আ.ন.ম. তানভীর হায়দার ভূঁইয়া’র হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় প্রেসক্লাবের নতুন ও পুরাতন কমিটির কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নব-গঠিত কমিটির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পাকুন্দিয়া প্রতিনিধি আছাদুজ্জামান খন্দকার বলেন, পূর্বের কমিটির মেয়াদ ২৭ জুলাই মঙ্গলবার শেষ হওয়ায় নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নব-গঠিত কমিটি সততা, পেশাদারিত্ব ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
প্রসঙ্গত, ১৭ জুলাই শনিবার পাকুন্দিয়া প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মত সিদ্ধান্তে আছাদুজ্জামান খন্দকার’কে সভাপতি ও আ.ন.ম. তানভীর হায়দার ভূঁইয়া’কে সাধারণ সম্পাদক করে আগামি তিন বছরের জন্য ১১ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *