• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

তাড়াইলে ফুটবল খেলা নিয়ে কিশোর খুন, আটক দুই

তাড়াইলে ফুটবল খেলা নিয়ে
কিশোর খুন, আটক দুই

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের তাড়াইলে মিনি ফুটবল খেলা নিয়ে ঝগড়ার জের ধরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে পুলিশ আটক করেছে। তাড়াইল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকালে তাড়াইলের ঘোষপাড়া প্রাইমারি স্কুল মাঠে মিনি ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে গতকাল ২৬ জুলাই সোমবার সন্ধ্যার পর পার্শ্ববর্তী দেওথান গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাজমুল হুদা ইফানকে (১৮) ঘোষপাড়া এলাকায় প্রতিপক্ষের কেউ বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ইফানকে মুমূর্ষু অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ঘোষপাড়া এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী মলয় রায় (৫০) ও হাফিজুর (২২) নামে দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তাড়াইল থানার ডিউটি অফিসার এসআই শফিকুল ইসলাম। ইফানের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর ইফানের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *