• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রীর পরিবারকে হুমকির অভিযোগ

কুলিয়ারচরে ধর্ষণের শিকার
দ্বিতীয় শ্রেণির ছাত্রীর পরিবারকে
হুমকির অভিযোগ

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দরিদ্র কৃষক পরিবারের মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (৮) কে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসার অভিযোগ উঠেছে শাকিল খাঁন (১৮) নামে এক যুবককে বিরুদ্ধে।
এ ঘটনায় ধর্ষিতা শিশুর পরিবার র‌্যাবের নিকট অভিযোগ করায় বাড়ি এসে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে ধর্ষক শাকিল সহ তার পরিবারের সদস্যরা।
শিশুর বাবা বলেন, আমার মেয়ে প্রায়ই দুধ নিয়ে শাকিলের বাড়িতে যেতো আর তখনই সে ভয়ভীতি ও টাকার লোভ দেখিয়ে আমার ৮ বছরের শিশু মেয়েকে ধর্ষণ করতো সে। বিষয়টি আমরা জানতাম না, হঠাৎ মেয়ের যৌনাঙ্গে সমস্যা দেখা দিলে, আমরা গেঁজ জাতীয় সমস্যা মনে করে সোমবার (১৯ জুলাই) ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাই। তখন ডাক্তার বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করে জানান, তার সাথে এমন কিছু হয়ে থাকতে পারে। তখন আমরা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে মেয়ে জানায়, দুধ নিয়ে শাকিলে বাড়িতে গেলে সাকিল তার সাথে প্রায়ই এমন কাজ করে আসছে এবং কাউকে কিছু বললে মেরে ফেলবে বলে ভয় দেখাতো।
এই ঘটনার পর শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে র‌্যাব ১৪ এর একটি টিম গত শনিবার (২৪ জুলাই) রাতে অভিযান পরিচালনা করে ধর্ষক শাকিলকে ধরতে ব্যর্থ হয়। র‌্যাবের অভিযানের কারণে ধর্ষক শাকিলের বাবা হারিছ মিয়া ও বড় চাচা কুদ্দুস মিয়া ধর্ষিতা শিশুর বাড়িতে এসে বিভিন্ন প্রকার হুমকি সহ ঘটনা নিয়ে বাড়াবাড়ির ফল ভালো হবে না বলে হুশিয়ারি দেয়।
এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মো. মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি তবে এই বিষয়ে আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনানুযায়ী দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *