• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের প্রায় তিনলাখ টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ভ্রাম্যমাণ
আদালতের প্রায় তিনলাখ টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল #

চলমান করোনা সঙ্কট মোকাবেলা ও নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন আইনে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় মোট ২৩৪ জনের কাছ থেকে ২ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৫১ জনের কাছ থেকে ৬২ হাজার ৭০০ টাকা, হোসেনপুরে ১৪ জনের কাছ থেকে ৪ হাজার ৬০০ টাকা, পাকুন্দিয়ায় ৩২ জনের কাছ থেকে ৬১ হাজার ৪০০ টাকা, কটিয়াদীতে ১৫ জনের কাছ থেকে ৪ হাজার ৬০০ টাকা, বাজিতপুরে ৩৬ জনের কাছ থেকে ৪১ হাজার ২০০ টাকা, নিকলীতে ২০ জনের কাছ থেকে ৪২ হাজার টাকা, কুলিয়ারচরে তিনজনের কাছ থেকে ৩ হাজার ৩০০ টাকা, ভৈরবে ৩৪ জনের কাছ থেকে ৪৮ হাজার ১০০ টাকা, করিমগঞ্জে ১০ জনের কাছ থেকে ২০ হাজার ৫০০ টাকা, তাড়াইলে ৮ জনের কাছ থেকে ১ হাজার ৪০০ টাকা, ইটনায় ৫ জনের কাছ থেকে ১ হাজার টাকা, মিঠামইনে ৫ জনের কাছ থেকে ২ হাজার টাকা এবং অষ্টগ্রামে একজনের কাছ থেকে ১ হাজার টাকা আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *