• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী র‍্যাবের হাতে আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ বছরের
শিশু ধর্ষণ মামলার আসামী
র‍্যাবের হাতে আটক

# আফসার হোসেন তূর্জা :-

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী ধর্ষক সুমন মিয়া (৩৫) কে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। সোমবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ধর্ষণকারী সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মজলিশপুর গ্রামের মৃত ফজলুল করিম আক্কাস এর ছেলে।
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গত রবিবার (১৮ জুলাই) সকাল ৯টায় আসামী সুমন মিয়া ৮ বছরের এক শিশুকে সানমুন কিন্ডার গার্ডেন স্কুলের একটি রুমে নিয়ে শিশু ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ঘটনার বিষয়ে ভিকটিমের মা কসবা থানায় ধর্ষণ মামলা দায়ের করলে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী সুমন মিয়া কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি র‍্যাবের কাছে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী সুমন মিয়া কে পেনাল কোড মূলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কসবা থানায় হস্থান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *