• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে মেঘনা নদীতে ঈদ আনন্দ উদযাপন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভৈরবে মেঘনা নদীতে ঈদ
আনন্দ উদযাপন করায়
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে সরকারি নির্দেশনা অমান্য করে মেঘনা নদীতে ঈদ আনন্দ উদযাপন করায় দুটি নৌকার ১১ জন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। ২৬ জুলাই সোমবার সকালে ভৈরব মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভৈরব নৌ-থানা পুলিশ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ভৈরব প্রশাসন দিন রাত মাঠে কাজ করে যাচ্ছে। এ উপজেলায় দিন দিন করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে ভৈরব মেঘনা নদীতে সাউন্ডবক্স নিয়ে তরুণরা ঈদ আনন্দ উদযাপনে বের হলে ভ্রাম্যমাণ আদালত দুটি নৌকা আটক করে। পরে নৌকা দুইটিতে থাকা ১১ জন ব্যক্তিকে ৪ হাজার ৯শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *