• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

দুই ডোজ টিকা গ্রহণ করেও এটিএন বাংলার কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালেক স্ত্রী-সন্তান নিয়ে করোনায়

দুই ডোজ টিকা গ্রহণ করেও
এটিএন বাংলার কিশোরগঞ্জ
প্রতিনিধি সাইফুল মালেক
স্ত্রী-সন্তান নিয়ে করোনায়

# নিজস্ব প্রতিবেদক :-

দুই ডোজ টিকা গ্রহণ করার পরও এটিএন বাংলার কিশোরগঞ্জ প্রতিনিধি ও কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সাইফুল মালেক চৌধুরী স্ত্রী-সন্তান নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জানান, গত শুক্রবার তিনি, তার স্ত্রী মাহফুজা বেগম, ছেলে চৌধুরী আবু সাইফ ও সাইফুলের ছোটভাই তুহিন চৌধুরী নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। গতকাল ২৫ জুলাই রোববার তাদের পজিটিভ রিপোর্টের ম্যাসেজ এসেছে। তাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে এবং তারা গেট বন্ধ করে বাসায় অবস্থান করেই চিকিৎসা নিচ্ছেন। সাইফুল মালেক চৌধুরী ‘কোভিশিল্ড এস্ট্রা জেনেকা’ টিকা গত ১ জুন দ্বিতীয় ডোজ নেয়া সম্পন্ন করেছিলেন। পরিবারের অন্যরা টিকা নেননি। অবশ্য রোগতত্ত্ব বিশেষজ্ঞরা সবসময়ই বলে আসছেন, টিকা নেয়ার পরও কেউ আক্রান্ত হতে পারেন। তবে তার শারীরিক অবস্থা অন্যদের মত জটিল পরিস্থিতিতে যাবে না। তিনি টিকার কারণে এন্টিবডিজনিত সুরক্ষা পাবেন। তবে দুই ডোজ টিকা নেয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষজ্ঞরা সবসময়ই পরামর্শ দিয়ে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *