• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কঠোর লকডাউনে ৩য় দিনে তৎপর ভৈরব প্রশাসন

কঠোর লকডাউনে
৩য় দিনে তৎপর
ভৈরব প্রশাসন

# মিলাদ হোসেন অপু :-

ঈদ পরবর্তী কঠোর লকডাউনে ৩য় দিনে তৎপর রয়েছে ভৈরব প্রশাসন। লক ডাউন বাস্তবায়ন করতে মাঠে কাজ করছে ভৈরব উপজেলা প্রশাসনসহ পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর কর্মকর্তারা। আজ ২৫ জুলাই রোববার ভৈরব শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপি অভিযান পরিচালনা করেন ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জন্য ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম এর নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায়, বিনা কারণে ঘুরাঘুরি করায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট, পর্যটন কেন্দ্র, কফি হাউজ খোলা রাখায় ৯ জন ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সহযোগীতায় ছিলেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিনসহ থানা পুলিশ।এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, করোনা মহামারি প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লক ডাউন বাস্তবায়ন এর লক্ষ্যে প্রতিদিনের ন্যায় অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘ ১৪ দিন লক ডাউনের পর ঈদ পরবর্তি আবারও ১৪ দিন লক ডাউন দেয়া হয়েছে। মানুষ সচেতন হলে এমন ভাবে অভিযান পরিচালনা করতে হতো না। মনুষ অসচেতন ভাবে মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায়, বিনা কারণে ঘুরাঘুরি করায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট, পর্যটন কেন্দ্র, কফি হাউজ খোলা রাখায় ১১ জন ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *