• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের হাতে ৯শ ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের
হাতে ৯শ ৭০ পিস ইয়াবাসহ
এক মাদক ব্যবসায়ী আটক

# আফসার হোসেন তূর্জা :-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ৯শ ৭০ পিস ইয়াবাসহ মো. জাহিদ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। শনিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর বাজার চৌরাস্তা মোড় মহিষপুর সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী মো. জাহিদ জেলার নবীনগর উপজেলার ইসলামপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ভৈরব র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর বাজার চৌরাস্তা মোড় মহিষপুর সড়কে অভিযান চালিয়ে ৯শ ৭০ পিস ইয়াবাসহ মো. জাহিদ কে আটক করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *