• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে বিধিনিষেধ অমান্য করায় দ্বিতীয় দিনে ২৫ জনকে জরিমানা

ভৈরবে বিধিনিষেধ
অমান্য করায় দ্বিতীয়
দিনে ২৫ জনকে জরিমানা

# আফসার হোসেন তূর্জা :-

সারাদেশের ন্যায় ভৈরবেও চলছে দ্বিতীয় দিনের মত কঠোর লকডাউন। আর এই কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ভৈরবে ২৫ জন ব্যক্তিকে ১৮ হাজার ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এই উপজেলায় বিধিনিষেধ বাস্তবায়নে প্রথম দিন থেকেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
শনিবার (২৪ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।
অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, মাস্ক পরিধান না করা, অপ্রয়োজনে বাহিরে ঘুরাফেরা করা ও সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে ২৫ জনকে ব্যক্তিকে ১৮ হাজার ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও ভৈরব থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *