• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব আর নেই

ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের
সভাপতি হাবিব আর নেই

# মো. আল আমিন টিটু :-

ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব আর নেই। রাজধানী ঢাকা ল্যাব এইড হাসপাতালে শুক্রবার রাত ২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৫৫ বছর। হাবিবুর রহমান হাবিব প্রায় দু’বছর ধরে লিভার সমস্যা জনিত রোগে ভূগছিলেন। তার মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। হাবিবের পিতার নাম মরহুম আফছর উদ্দিন। তিনি ভৈরবপুর উত্তরপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২৪ জুলাই) যোহরের নামাজের পর ভৈরবপুর ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
নামাজের জানাযায় অংশ গ্রহণ করেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মো. হুমায়ূন কবির, উপজেলা বিএনপি আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর বিএনপি আহ্বায়ক হাজী মো. শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক – সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী। নামাজে জানাযা শেষে ভৈরব পৌর কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।
হাবিবুর রহমানের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম গভীর শোক প্রকাশ করে বলেন, হাবিবের মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। এছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১৭ সালে বিএনপির অঙ্গসংগঠন পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত হন হাবিবুর রহমান। এর পর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক দায়িত্ব পান তিনি। এছাড়াও জীবদ্ধশায় একাধিক রাজনৈতিক মামলার আসামী এবং কারাভোগ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *