• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ কালেক্টরেট কর্মচারী ক্লাব সম্পাদক শরীফের করোনায় মৃত্যু জেলা প্রশাসকের শোক

কিশোরগঞ্জ কালেক্টরেট
কর্মচারী ক্লাব সম্পাদক
শরীফের করোনায় মৃত্যু
জেলা প্রশাসকের শোক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটর মুদ্রাক্ষরিক, জেলা কালেক্টরেট কর্মচারী ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ (৫০) করোনায় আক্রান্ত হয়ে আজ ২৩ জুলাই বিকাল সোয়া ৬টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম লিখিত শোক বিবৃতি দিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। শহরের হারুয়া নিবাসী শরীফ আহমেদ মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। বড় মেয়ে ৭ম শ্রেণী আর ছোট মেয়ে ৩য় শ্রেণীতে পড়ছে বলে তার সহকর্মিরা জানিয়েছেন। তার মৃত্যুতে কালেক্টরেট পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *