• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় সোহরাব উদ্দিনকে আওয়ামী লীগের আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ

পাকুন্দিয়ায় সোহরাব
উদ্দিনকে আওয়ামী লীগের
আহবায়ক করার
প্রতিবাদে বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে ডাক বাংলোর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
এ সময় বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, নারান্দি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, উপজেলা যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সাবেক সাংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মনোনীত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *