• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির মাংস বন্টন

হোসেনপুরে পঞ্চায়েতের
মাধ্যমে কোরবানির
মাংস বন্টন

# উজ্জ্বল কুমার সরকার,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-

কিশোরগঞ্জের হোসেনপুর পূর্ব পুরুষদের রীতি অনুযায়ী পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির মাংস দুস্থ ও অসহায়দের মধ্যে বন্টন করা হয়েছে। হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির পশুর মাংস বন্টনের দৃশ্য দেখা গেছে।
জানা যায়, পশ্চিম ধুলজুরী এলাকার শতাধিক মানুষ বহুদিন থেকে কোরবানি ঈদ উপলক্ষে নিদিষ্ট স্থানে গরু ও ছাগল কোরবানি দিয়ে থাকেন। এসব কোরবানির মাংস কোডের মাধ্যমে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে বন্টন করা হয়।
পঞ্চায়েতের আয়োজক মো. রহমত আলী জানান, প্রতিবছরের ন্যায় এবারও ঈদের দিন তিন শ’ পরিবারের মধ্যে মাংস বন্টন করা হয়েছে।
আয়োজক শ্রেণীর অন্যতম সদস্য শামসুল ইসলাম জানান, পঞ্চায়েতের মাধ্যমে আমরা সমাজ ব্যবস্থাকে ধরে রেখেছি।
ভিক্ষুক জহুরা খাতুন বলেন, সারা বছর মাংস কেনার সামর্থ্য নেই। ঈদে পঞ্চায়েতের ২ কেজি গোস্ত পেয়ে আমার খুবই আনন্দ লাগছে।
হোসেনপুর পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক জানান, পঞ্চায়েতের মাংস বিতরণ গরীব ও অসহায়দের মুখে হাসি ফুটেছে। এ দ্বারা অব্যাহত রাখা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *