• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ভিজিএফ এর চাল বিতরণ শুরু

ভৈরবে ভিজিএফ এর
চাল বিতরণ শুরু

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ ২০ জুলাই মঙ্গলবার বেলা ১২টার দিকে ভৈরব পৌরসভার ২নং ওয়ার্ডে হতদরিদ্র ৪৮৫ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল হতদরিদ্র পরিবারে হাতে তুলে দেন ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া প্রমুখ।
জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পৌর শহরের ১২টি ওয়ার্ডে ৫ হাজার ৮২০ জন পরিবারের মাঝে ভিজিএফ এর চাল ও প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু বলেন, কঠোর লকডাউন মানতে গিয়ে দীর্ঘ ১৪ দিন কর্মহীন ছিল ভৈরবের হতদরিদ্র পরিবার। এছাড়াও পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে লকডাউন শিথিল হলেও আবারও কঠোর লকডাউনে সিদ্ধান্ত নিয়েছে সরকার। অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সংকট দূর করতে সরকারি ভিজিএফ এর চাল ও মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা ভৈরব পৌর শহরের ৫ হাজার ৮২০ জন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ১২নং ওয়ার্ডের পরিবারের মাঝে এ খাদ্য বিতরণের কার্যক্রম শুরু হয়েছিল। পর্যায়ক্রমে ২নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মধ্য দিয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে এই খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *