ভৈরব পৌর শহরের সাতমুখী বিল এলাকায় বেদে পল্লীতে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ ২০ জুলাই মঙ্গলবার দুপুর দেড়টায় ৩৪টি বেদে পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, ভৈরবে একটি হতদরিদ্র ছিন্নমূল জনগোষ্ঠি বেদে সম্প্রদায়। কঠোর লকডাউনে বিধি নিষেধ মানতে গিয়ে অসহায় হয়ে পড়েছে বেদে পল্লী পরিবারের মানুষজন। আজ প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ৩৪ জন বেদে পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানান তিনি।