• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে প্রতিবন্ধী ছিন্নমূল সংগঠনকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান

ভৈরবে প্রতিবন্ধী ছিন্নমূল
সংগঠনকে প্রধানমন্ত্রীর
উপহার সামগ্রী প্রদান

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে প্রতিবন্ধী ছিন্নমূল সংগঠনকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২০ জুলাই মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকার প্রতিবন্ধী ছিন্নমূল সংগঠনের আওতায় ৬৮ জন প্রতিবন্ধী পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে বন্ধ করে দেয়া হয়েছে রেল যোগাযোগ। রেলওয়ে স্টেশন এলাকার ছিন্নমূল মানুষগুলো কর্মহীন হয়ে খাদ্য সংকটে মানবেতর জীবন যাপন করছে। আজ ভৈরব রেলওয়ে স্টেশন এলাকার প্রতিবন্ধী ছিন্নমূল সংগঠনের আওতায় ৬৮ জন প্রতিবন্ধী পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ খাদ্য সামগ্রী বিতরণে ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *