ভৈরবে জিল্লুর রহমান পরিষদের কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২০ জুলাই মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ভৈরব পাওয়ার হাউজ সংলগ্ন মুশকিল্লার হাটি ব্রীজ ঘাট এলাকার ৬০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধি নিষেধ মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়ে মানুষ। খাদ্য সংকটে থেকে মানবেতর জীবন যাপন করছে হতদরিদ্র পরিবার। আজ ভৈরবে মুশকিল্লার হাটি এলাকার জিল্লুর রহমান পরিষদ নামে সংগঠনের ৬০ জন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ খাদ্য সামগ্রী বিতরণে ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।