• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

শোক বিজ্ঞপ্তি : ডা. আফরোজা বেগম সেবা আর নেই

শোক বিজ্ঞপ্তি
ডা. আফরোজা বেগম
সেবা আর নেই

বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান এর সহধর্মিনী বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার সদস্য সেবা ডেন্টাল এর স্বত্ত্বাধিকারী ডা. আফরোজা বেগম সেবা আর নেই। তিনি আজ ১৯ জুলাই সোমবার সকাল ৮টার দিকে ভৈরব বাজারস্থ পৌরসভার সামনে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বেলা ৩টায় ভৈরব সরকারি কে.বি. পাইলট মডেল হাই স্কুল মাঠে প্রথম নামাজে জানাজা ও পরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চণ্ডিপাশা গ্রামে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার অকাল মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার সভাপতি ও ভৈরবের বিশিষ্ট ওয়ার্কশপ ব্যবসায়ী মো. শাহনেওয়াজ গাজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজল কান্তি পাল, আন্তর্জাতিক সম্পাদক মো. আতাহার আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার দাশ, অধ্যাপক শহীদুল্লাহ, ডা. বাবুল আচার্য্য, যুগ্ম-সম্পাদক মো. লিটন মিয়া, হাজী মো. মোস্তফা কামাল গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *