• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

রূপগঞ্জ অগ্নিকাণ্ডে হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

রূপগঞ্জ অগ্নিকাণ্ডে হতাহতদের
উপযুক্ত ক্ষতিপূরণ ও বিচার
দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, মালিকসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং কারাখানা প্রতিষ্ঠার সময় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে যথাযথ তদারকির দাবিতে কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোট মানববন্ধন করেছে। আজ ১৮ জুলাই রোববার শহরের স্টেশন রোডে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক আবুল হাশেম, জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মো. আলাল মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম শাহজাহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *