• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে কর্মহীন ধোপাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভৈরবে কর্মহীন
ধোপাদের মাঝে খাদ্য
সামগ্রী বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে কর্মহীন ধোপাদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৮ জুলাই রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে ৩১ জন ধোপাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া, সাদেকপুর ইউপি চেয়ারম্যান সরকার মো. শেফায়েত উল্লাহ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, মহামারি করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বিধিনিষেধ মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়ে অনেক মানুষ। তাদের মধ্যে বিধিনিষেধ মানতে গিয়ে যে সকল ধোপা কর্মহীন হয়ে পড়েছে তাদের মধ্য থেকে ৩১ জন ধোপা পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও ১লিটার তেল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *