• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ২৪ ঘণ্টায় ২২ জন হোম কোয়ারেন্টাইনে মুক্ত জীবনে ২৮ জন

ভৈরবে ২৪ ঘণ্টায় ২২ জন হোম কোয়ারেন্টাইনে
মুক্ত জীবনে ২৮ জন

# মোস্তাফিজ আমিন #

ভৈরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন। আর হোম কোয়ারেন্টাইনে থাকা আগের ২৮ জনের সবাই ফিরেছেন মুক্ত জীবনে। এরা সবাই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
কোয়ারেন্টাইনে থাকাকালীন এদের মধ্যে করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা না যাওয়ায়, স্বাভাবিক জীবন যাপনের অনুমতি দিয়েছে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।
বর্তমানে ভৈরবে হোম কোয়ারেন্টাইনে আছেন ২২ জন। তারা সবাই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।
৬ এপ্রিল সোমবার সকালে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ এইসব তথ্য জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *