• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

করোনা প্রতিরোধে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাত ধোয়ার হাউজ স্থাপন

করোনা প্রতিরোধে ভৈরব উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে হাত ধোয়ার হাউজ স্থাপন

# আফসার হোসেন তূর্জা #

করোনা রোগ প্রতিরোধের অন্যতম প্রধান হাতিয়ার সঠিক নিয়মে ঘনঘন হাত ধোয়া। কিশোরগঞ্জ জনপ্রকৌশল বিভাগের বাস্তবায়নে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথে হাত ধোওয়ার হাউজ স্থাপন করা হয়েছে। ৫ এপ্রিল রোববার ভৈরব উপজেলার করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা হাত ধোয়ে হাউজের উদ্বোধন করেন। ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার ধর ও ভৈরব উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলের উপসহকারী প্রকৌশলী মো. মাসুদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি লুবনা ফারজানা করোনা প্রতিরোধে সঠিক নিয়মে ঘনঘন হাত ধোয়ার অভ্যাস করতে ও বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে সকলকে আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *