কিশোরগঞ্জে একজন র্যাব সদস্য এক নারীর হাতে প্রচারপত্র তুলে দিচ্ছেন। - পূর্বকণ্ঠ
করোনা মোকাবেলায় র্যাব সচেতনতা কার্যক্রমের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা সংবলিত প্রচারপত্র বিতরণ করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক চন্দন দেবনাথ জানিয়েছেন, র্যাবের পক্ষ থেকে সবসময় জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া নিজ বাড়িতে অবস্থান করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নানারকম পরামর্শ দেয়া হচ্ছে। প্রচারপত্র বিতরণসহ মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। তার নেতৃত্বে ৫ এপ্রিল রোববারও জেলা শহরের একরামপুর, গৌরাঙ্গবাজার, জেলা সরণি এলাকা, জাহাঙ্গীরের মোড়, বত্রিশ, কাচারিবাজার, গাইটাল বাসস্ট্যান্ড, বড়পুলসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কিত নির্দেশনা ও আহবান সংবলিত প্রচারপত্র বিতরণ করা হয়েছে।