• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ২৪ ঘণ্টায় ১৫ জনসহ হোম কোয়ারেন্টাইনে ২৮, মুক্ত হয়েছেন ২০ জন

ভৈরবে ২৪ ঘণ্টায় ১৫ জনসহ
হোম কোয়ারেন্টাইনে ২৮
মুক্ত হয়েছেন ২০ জন

# মোস্তাফিজ আমিন #

ভৈরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনসহ হোম কোয়ারেন্টাইনে আছেন ২৮ জন। আর হোম কোয়ারেন্টাইন শেষ করে মুক্তজীবনে ফিরেছেন ২০ জন। এদের মধ্যে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিল ১৯ জন। আর প্রাতিষ্ঠানিক কোয়ারন্টাইনে ছিলেন ১ জন।
কোয়ারেন্টাইন পালনকালে করোনাভাইরাসের কোন উপসর্গ তাদের মধ্যে দেখা না দেওয়ায়, স্বাভাবিক জীবন যাপনের অনুমতি দিয়েছে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।
বর্তমানে ভৈরবে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৮ জন। এরা সবাই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।
গতকাল রোববার সকালে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ এইসব তথ্য জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *