• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ জনকে জরিমানা

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের
অভিযানে ৪০ জনকে জরিমানা

মোস্তাফিজ আমিন #

ভৈরবে ভোক্তা অধিকার আইন এবং সামাজিক দূরত্ব না মানায় ৪০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ও সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালত ৪০ ব্যক্তির কাছ থেকে ৮৬ হাজার ৬০০ টাকা জরিমানা হিসেবে আদায় করেন। র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প এবং পুলিশ বাহিনীর সহায়তায় তাঁরা পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিকে পূঁজি করে অতিরিক্ত দামে চাল বিক্রি এবং সামাজিক বিচ্ছিন্নতা ভঙ্গ করে পথে-ঘাটে ঘুরে বেড়ানো এবং আড্ডা দেওয়ার অপরাধে অভিযান চালিয়ে ৪০ ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করা হয় ৮৬ হাজার ৬০০ টাকা।
অভিযানে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও পৌর স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *