করোনা ভাইরাস প্রতিরোধ নির্দেশনা অমান্য করায় কিশোরগঞ্জ শহরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ২৮ ব্যক্তির কাছ থেকে মোট ৬৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন। র্যাব১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক চন্দন দেবনাথ জানিয়েছেন, তিনি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশার নেতৃত্বে ৪ এপ্রিল শনিবার বিকালে শহরের বড়বাজার, জাহাঙ্গীরের মোড় ও জেলা সরণি এলাকায় অভিযান চালিয়ে ২৮ ব্যক্তির কাছ থেকে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত মোট ৬৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন।