চলমান করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৪ এপ্রিল শনিবার কিশোরগঞ্জের তাড়াইল ছাড়া বাকি ১২ উপজেলা থেকে ৫ লাখ ৩০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন। সংক্রামক ব্যধি আইন, ভোক্তা অধিকার আইন ও সড়ক পরিবহন আনইনসহ বিভিন্ন আইনে মোট ৩৬৯ জনের কাছ থেকে এই টাকা আদায় করা হয়। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় ২৯১ জনের কাছ থেকে ৩ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮’র আওতায় ৬৫ জনের কাছ থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা, ভোক্তা অধিকার আইন ২০০৯’র আওতায় ১২ জনের কাছ থেকে ৮১ হাজার টাকা এবং সংক্রামক ব্যধি আইন ২০১৮’র আওতায় একজনের কাছ থেকে ৫ হাজার টাকাসহ মোট ৫ লাখ ৩০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।