• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

যাত্রী বহনে কিশোরগঞ্জে ৬টি বাস ও মাইক্রোকে ৫৩ হাজার টাকা জরিমানা

যাত্রী বহনে কিশোরগঞ্জে ৬টি বাস ও
মাইক্রোকে ৫৩ হাজার টাকা জরিমানা

# মোস্তফা কামাল #

করোনা প্রতিরোধ বিধি অমান্য করে ঢাকায় যাত্রী বহনের সময় কিশোরগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ৫টি বাস ও একটি মাইক্রোবাস আটক করে ৫৩ হাজার জরিমানা করেছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানিয়েছেন, করিমগঞ্জ থেকে যাত্রী নিয়ে এসব বাস ও মাইক্রোবাস আজ (৫ এপ্রিল) রোববার ঢাকায় যাচ্ছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল কামাহ তলাম ও চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাবের একটি দল জেলা সদরের বড়পুল এলাকায় অভিযান চালিয়ে ৫টি বাস ও একটি মাইক্রোবাস আটক করে। এরপর করিমগঞ্জের নিয়ামতপুরের চালক মিজানের (২৫) কাছ থেকে ১০ হাজার, করিমগঞ্জের বারঘড়িয়ার চালক নাঈম ইসলামের (২২) কাছ থেকে ১০ হাজার, পাকুন্দিয়ার জরিরপা এলাকার চালক সারোয়ার হোসেনের (২৮) কাছ থেকে ১০ হাজার, বরগুনা সদরের চালক জাহাঙ্গীরের (২৯) কাছ থেকে ১০ হাজার, ঢাকার কাফরুলের চালক ইসমাইল হোসেনের (২১) কাছ থেকে ১০ হাজার ও ঢাকার সাভারের চালক কবির মিয়ার (৩৫) কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *