• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের মৃতসহ ৫ জনের নমুনা গেছে আইইডিসিআর-এ

কিশোরগঞ্জের মৃতসহ ৫ জনের নমুনা
গেছে আইইডিসিআর-এ

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জ থেকে ‘কোভিড ১৯’ সংক্রমণ সন্দেহে মৃত এক ব্যক্তিসহ ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আজ রোববার আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, সদর উপজেলার দু’জন, ভৈরবের দু’জন, আর করিমগঞ্জের একজনের নমুনা পাঠানো হয়েছে। তবে করিমগঞ্জ থেকে যে ব্যক্তির নমুনা পাঠানো হয়েছে, তিনি শনিবার প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ২৮ বছরের পুরুষ এবং তার হৃদরোগ ছিল বলে সিভিল সার্জন জানিয়েছেন। শনিবার যে তিনজনের নমুনা পাঠানো হয়েছিল, সেগুলির রিপোর্ট সোমবার নাগাদ পাওয়া যাবে বলে সিভিল সার্জন জানিয়েছেন। এর আগে আরো ৬ জনের নমুনা পাঠানো হয়েছিল। সেগুলিতে করোনা সংক্রমণের কোন লক্ষণ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *