• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে এক মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী আটক

কুলিয়ারচরে এক মোটরসাইকেলসহ
২ ছিনতাইকারী আটক

# মুহাম্মদ কাইসার হামিদ #

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১ মোটরসাইকেল ও ২ মোবাইলসেটসহ মো. খাইরুল ইসলাম মদুদ (২৬) ও জুবায়ের আহাম্মেদ রনি (১৯) নামে ২ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।
৩ এপ্রিল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার জামতলী চৌরাস্তার মোড় জাকির মিয়ার পোল্ট্রি ফিড ও ঔষধের দোকানের সামনে থেকে তাদের আটক করে। আটককৃত খাইরুল ইসলাম মদুদ কিশোরগঞ্জ জেলা সদরের বিন্দাগড় গ্রামের মো. এনামুল হকের ছেলে ও জুবায়ের আহাম্মেদ রনি একই গ্রামের মো. মতিউর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ৩ এপ্রিল শুক্রবার কুলিয়ারচর থানার মামলা নং-৩ ধারা ৩৯৪ দণ্ডবিধি মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে অফিসার ও ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করে ৪ এপ্রিল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, ৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কান্দিগ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড হতে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কান্দিগ্রাম কাঁঠালতলা এলাকায় পৌঁছামাত্রই ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে তার নিকট এসে ধারালো ছুরা দিয়ে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে তার নিকট থেকে একটি মোবাইলসেট ও নগদ ১ হাজার ৯শ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে ওই দিন কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরেই খাইরুল ইসলাম মদুদ ও জুবায়ের আহাম্মেদ রনিকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার বলেন, মামলার সূত্র ধরেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *