• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে বিএনপি’র নেতা শরীফুল আলম এর পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী বিতরণ

বিএনপি নেতা শরীফুল আলমের পক্ষ থেকে করোনা প্রতিরোধের সুরক্ষা সামগ্রী ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম ও পৌর বিএনপি সভাপতি হাজী মো. শাহিন সাংবাদিক আসাদুজ্জামান ফারুক এর হাতে তুলে দিচ্ছেন। - পূর্বকণ্ঠ

ভৈরবে বিএনপি’র নেতা শরীফুল
আলম এর পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে
করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী বিতরণ

# মিলাদ হোসেন অপু #

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম এর পক্ষ থেকে ভৈরবের সাংবাদিকদের সুরক্ষার জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ৩শ পিস মাস্ক ও ১৫০ জোড়া হ্যান্ড গ্লাভস। এছাড়া তিঁনি সাংবাদিকদের নিরাপত্তার জন্য কয়েক দিনের মধ্যে ২০ পিস পিপিই পৌঁছে দিবেন।
৫ এপ্রিল রোববার দুপুর ১২টার সময় পৌর শহরের নদী মেঘনা সরণি এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান ফারুক এর কার্যালয়ে এসে উপস্থিত সাংবাদিকদের হাতে ভৈরব উপজেলা বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, পৌর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিএনপি নেতা সোহেলুর রহমান প্রমুখ।
অপরদিকে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, এনটিভি স্টাফ রিপোর্টার মুস্তাফিজ আমিন, বাংলাভিশন ভৈরব প্রতিনিধি সত্যজিত দাস ধ্রুব, সময় টিভি ভৈরব প্রতিনিধি ফজলুর রহমান, চ্যানেল এস ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন লিটন, এশিয়ান টিভি ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজীব আহমেদ ও দৈনিক পূর্বকণ্ঠ যুগ্ম-সম্পাদক মিলাদ হোসেন অপু প্রমুখ।
ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, করোনা মহামারি প্রতিরোধে ডাক্তার ও প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও সুরক্ষা প্রয়োজন রয়েছে। ইনডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক করোনায় আক্রান্ত হওয়া এটি একটি দুঃখজনক। মাস্ক ও হ্যান্ড গ্লাভস্ বিতরণ কার্যক্রমের পাশাপাশি অতি দ্রুত ২০ পিস পিপিই মো. শরীফুল আলম এর পক্ষ থেকে প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *