কিশোরগঞ্জে হকারদের মাঝে খাদ্য সামগ্রী দিচ্ছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। - পূর্বকণ্ঠ
চলমান করোনা সঙ্কটের কারণে উপার্জন কমে যাওয়ায় কিশোরগঞ্জের অর্ধশতাধিক পত্রিকা হকারকে জেলা প্রশাসন আর্থিক সহায়তা প্রদান করেছে। ৫ এপ্রিল রোববার সকালে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী তার কার্যালয়ে প্রত্যেক হকারের হাতে খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।