• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে র‌্যাবের করোনা সচেতনতায় টহল মহড়া

কিশোরগঞ্জে র‌্যাবের করোনা সচেতনতায় টহল মহড়া

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে র‌্যাব সদস্যরা করোনা প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে টহল গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মহড়া করেছেন। টহল মহড়াটি শনিবার জেলা শহরের একরামপুর মোড় থেকে পুরানথানা, স্টেশন রোড, কালিবাড়ি, আখড়াবাজার, ঈশাখাঁ রোড হয়ে জাহাঙ্গীরের মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক চন্দন দেবনাথের নেতৃত্বে এই টহল মহড়াড়াশেষে ব্যবসায়ী ও জনগণকে পণ্য কেনাবেচা করতে দুইহাত দূরত্ব বজায় রাখা, অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করাসহ বিভিন্ন রকম পরামর্শ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *