• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ থেকে করোনা সন্দেহে তিনজনের নমুনা আইইডিসিআর-এ প্রেরণ

কিশোরগঞ্জ থেকে করোনা সন্দেহে
তিনজনের নমুনা আইইডিসিআর-এ প্রেরণ

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জ থেকে করোনা সংক্রমণ সন্দেহে তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আজ শনিবার আইডিসিআর-এ পাঠানো হয়েছে। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ প্রতিনিধিকে জানিয়েছেন, সদর উপজেলা, নিকলী ও হোসেনপুর থেকে একজন নারী ও দু’জন পুরুষের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তাদের বয়স ২৫ থেকে ৫০ এর মধ্যে। এদের মধ্যে হোসেনপুরের রোগীর স্ত্রী কিছুদিন আগে সৌদী আরব থেকে এসেছেন। আরো তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলি আগামীকাল রোববার পাঠানো হবে। এরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। সিভিল সার্জন আরো জানান, এর আগেও ৬ জনের নমুনা পাঠানো হয়েছিল। সেগুলিতে কোভিড-১৯ এর কোন প্রমাণ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *