• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

প্রভাব বিস্তারের লড়াইয়ে ইটনায় হত্যা মামলার বাদী খুন, আহত চার

প্রভাব বিস্তারের লড়াইয়ে ইটনায়
হত্যা মামলার বাদী খুন, আহত চার

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় প্রভাব বিস্তারের লড়াই আর একটি হত্যা মামলার জের ধরে ওই মামলার বাদী বাবুল মিয়া (৫০) প্রতিপক্ষ তাজুলের (৫০) লোকদের হাতে খুন হয়েছেন। বাবুল বড়িবাড়ি ইউনিয়নের ময়নারহাটি গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। আহত হয়েছেন চারজন। পুলিশ তিনজনকে আটক করেছে। ইটনা থানার ওসি মুর্শেদ জামান ও বড়িবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ভূঁইয়া জানিয়েছেন, জমির বিরোধ নিয়ে ২০০৮ সনে বাবুল মিয়ার ফুফাত ভাই মমতাজ খুন হয়েছিলেন। ওই মামলার বাদী হয়েছিলেন বাবুল মিয়া (৫০)। মামলায় একই গ্রামের প্রতিপক্ষের তাজুলরা তিন ভাইসহ কয়েকজনকে আসামি করা হয়েছিল। মামলাটি এখনো চলমান। চেয়ারম্যান জানিয়েছেন, নিহত বাবুলদের পরিবার আওয়ামী লীগ করে, আর তাজুলদের পরিবার বিএনপি করে। ফলে এলাকায় প্রভাব বিস্তার নিয়েও উভয়ের মধ্যে বিরোধ ছিল। ৩ এপ্রিল শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে অটোরিকশার সিরিয়ালের অজুহাতে সংঘর্ষে বাবুল মিয়া বল্লমের আঘাতে মারা যান। আহত অন্য চারজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আর বাবুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ৪ এপ্রিল শনিবার দুপুর পর্যন্ত মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি মুর্শেদ জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *