• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

মৃত্যুর পর মুক্তিযোদ্ধার গার্ড অব অনারে নারী ইউএনও বাদ দেয়ার প্রস্তাবের প্রতিবাদ

মৃত্যুর পর মুক্তিযোদ্ধার
গার্ড অব অনারে নারী
ইউএনও বাদ দেয়ার
প্রস্তাবের প্রতিবাদ

# নিজস্ব প্রতিবেদক :-

সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভায় কোন মুক্তিযোদ্ধা মারা যাবার পর তার গার্ড অব অনারের অনুষ্ঠানে সরকারের প্রতিনিধি হিসেবে নারী ইউএনও’র বিকল্প খোঁজার প্রস্তাব করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলফাজ উদ্দিন দিপু, জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক ও সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। তারা বলেন, এ ধরনের প্রস্তাব নারীর জন্য অবমাননাকর, সংবিধান পরিপন্থী, নারীর ক্ষমতায়নের পরিপন্থী, সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এ ধরনের উদ্ভট প্রস্তাব নারী মুক্তিযোদ্ধাদের জন্যও অবমাননাকর। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একটি দল যখন ক্ষমতায়, তখন এ ধরনের প্রস্তাব ওঠায় নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করেন।
জানাজার নামাজের যুক্তিকে হাস্যকর আখ্যায়িত করে তারা বলেন, জানাজা আর গার্ড অব অনার দু’টি ভিন্ন আনুষ্ঠানিকতা। জানাজার নামাজে দাঁড়িয়ে কখনও গার্ড অব অনার দেয়া হয় না। এছাড়া কেবল মুসলিম মুক্তিযোদ্ধা মারা যান তা তো নয়। ভিন্ন ধর্মের মুক্তিযোদ্ধাও মারা যান। তাদের তো জানাজা হয় না। কিন্তু গার্ড অব অনার দেয়া হয়। আবার সব পুরুষ ইউএনও মুসলিম হবেন, এমনও কোন কথা নেই। কাজেই জানাজার সঙ্গে গার্ড অব অনারকে এক করে ফেলাটা মুর্খামি ছাড়া কিছু নয়। নেতৃবৃন্দ এই অনভিপ্রেত প্রস্তাব প্রত্যাখ্যান করে তা প্রত্যাহারের দাবি জানান এবং এ ধরনের সংসদীয় কমিটি ভেঙে দিয়ে সেটি পুনর্গঠনেরও দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *